০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

ইতালিতে একদিনে ৬৫১ জনের মৃত্যু

  • তারিখ : ১২:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
  • / 1176

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে ফের একদিনে ৬৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৪৭৬ জনে দাঁড়ালো। রবিবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

এর আগের দিন শনিবার দেশটিতে রেকর্ড ৭৯৩ জনের মৃত্যু হয়। প্রতিক্ষণে দেশটিতে আক্রান্ত ও নিহতের সংখ্যা বাড়ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় আক্রান্তের হার ১০ শতাংশ বেড়েছে। দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৫৯ হাজার ১৩৮ জন।

ইতালির নাগরিজ সুরক্ষা পরিষেবার প্রধান অ্যাঞ্জেলো বোরেলি সাংবাদিকদের বলেন, আজকে ঘোষণা করা পরিসংখ্যা গতকালের তুলনায় কম।

করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে দেশটি ইতিমধ্যে সকল ধরণের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির লোমবার্ডি এলাকায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে। এই অঞ্চলেই শুধু আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৬ জন এবং মৃতের সংখ্যা ৩ হাজার ৪৫৬ জন।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এরপর বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। প্রতিনিয়ত এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া এই করোনা ভাইরাসে ইতিমধ্যে ১৩ হাজারের বেশি জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

ইতালিতে একদিনে ৬৫১ জনের মৃত্যু

তারিখ : ১২:০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০