০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

ট্রাক উল্টে বিজিবি সদস্য নিহত

  • তারিখ : ০৫:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০
  • / 880

বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানে ট্রাক উল্টে এক বিজিবি সদস্য নিহত ও ৪ সদস্য আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে বান্দরবান কেরানীহাট সড়কের কসাই পাড়া এলাকায়। বিজিবি সদস্যরা সুস্থ হয়ে সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ট্রাকে করে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে বান্দরবান আসার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজিবি সদস্যের নাম মোঃ আল-আমিন (৩৪)। তিনি বিজিবির রাঙ্গামাটির বড়কল ৪৫ ব্যাটালিয়নের সৈনিক। যারা

আহতরা হলেন, রাজনগর বিজিবি ৩৭ ব্যাটালিয়নের ল্যান্স নায়েক সাইফুল ইসলাম, ছোট হরিণা বিজিবি ১২ ব্যাটেলিয়নের সৈনিক মোঃ আসাদুজ্জামান ও জমিরুল ইসলাম, এবং রাঙ্গামাটি সেক্টরের সৈনিক মোঃ এখলাছ।

দুর্ঘটনার সংবাদ পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের টিম হতাহতদের উদ্ধার করে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পর মোহাম্মদ আল-আমিন মারা যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ভোর সাড়ে ছয়টার দিকে বিজিবি সদস্যরা বাইতুল ইজ্জত বিজিবি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বিআরটিসি’র একটি খাদ্য বোঝাই ট্রাকে করে বান্দরবান আসছিল। পথে কসাই পাড়া এলাকায় আসলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তারা গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে বিজিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শেয়ার করুন

ট্রাক উল্টে বিজিবি সদস্য নিহত

তারিখ : ০৫:৪৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২০