০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

নিত্যপণ্যের দাম বেশি নেয়ায় ৬ অসাধু ব্যবসায়ীকে জরিমানা

  • তারিখ : ০৫:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • / 981

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল পৌর এলাকার পার্ক বাজার ও ছয়আনী বাজারে পেয়াজসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেশি নেয়ায় এবং পণ্যের দামের তালিকা না টাঙ্গানোর দায়ে ৬ অসাধু ব্যবসায়ীকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

আজ শনিবার দুপুরে শহরের পার্ক বাজার ও ছয়আনী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনি এই অর্থদণ্ডের আদেশ দেন।

টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, জাতীয় ভোক্তা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রমের আওতায় পার্ক বাজার ও ছয়আনী বাজার পরিদর্শন করে পণ্যদ্রব্যের মূল্যের তালিকা না থাকায় এবং ব্যবসায়ীরা ক্রয়কৃত মালের তালিকা সংরক্ষণ না করায় ৬টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে যেকোনো অসাধু ব্যবসায়ীর অপতৎপরতা দমন করতে ভোক্তা অধিকার সংরক্ষণের এ কার্যক্রম অব্যহত থাকবে।

শেয়ার করুন

নিত্যপণ্যের দাম বেশি নেয়ায় ৬ অসাধু ব্যবসায়ীকে জরিমানা

তারিখ : ০৫:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০