০৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বঙ্গবাজারে আগুন : হাতিরঝিল থেকে পানি নিচ্ছে সেনাবাহিনীর হেলিকপ্টার

  • তারিখ : ১০:৪১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩
  • / 405

ঢাকা: রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। সঙ্গে যোগ দিয়ে বিজিবি-বিমান-নৌ ও সেনাবাহিনী। তবে পানির সংকটে পড়েছে তারা। পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে পানি নেওয়া হচ্ছে। দীর্ঘ পাইপে পানি নেওয়ার কারণে চাপ না থাকায় আগুন নিয়ন্ত্রণে ব্যাঘাত ঘটছে।

অন্যদিকে হাতিরঝিল থেকে পানি নিচ্ছে সেনাবাহিনীর হেলিকপ্টার। কয়েক দফায় হেলিকপ্টারে করে হাতিরঝিল থেকে পানি নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আমাদের ইউনিটের গাড়ির সঙ্গে আসা পানি অনেক আগেই শেষ হয়ে গেছে। পরে আমরা ফজলুল হক মুসলিম হলের পুকুর থেকে পানি নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছি। তবে পানির চাপ অনেক কম। মাঝখানে ১০ মিনিট আমাদের কাজ অনেক ব্যাহত হয়েছিল।

তিনি আরও বলেন, এখন পানি দেওয়া চললেও প্রেসার অনেক কম, তাই নিয়ন্ত্রণে আনতে ব্যাঘাত ঘটছে। এছাড়া বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও সমস্যা হচ্ছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের সূত্রপাত হয়। বঙ্গবাজার থেকে আশপাশের আরও চারটি মার্কেটে আগুন ছড়িয়ে পড়ে।

অ্যানেক্স মার্কেটের দোকান মালিক নাসিম বলেন, বঙ্গবাজার, মহানগর, আদর্শ ও গুলিস্তান মার্কেট আগুনে পুড়ে গেছে। এখন অ্যানেক্স মার্কেটে আগুন লেগেছে।

আরেক দোকান মালিক আল মামুন বলেন, আগুন লেগেছে বঙ্গবাজার থেকে। আমার দোকান অ্যানেক্স মার্কেটে। দুই ঘণ্টা হলো এখানে এসেছি। ভয়ে কিছুই বের করতে পারিনি। এখন আমার দোকানও শেষ!

শেয়ার করুন

বঙ্গবাজারে আগুন : হাতিরঝিল থেকে পানি নিচ্ছে সেনাবাহিনীর হেলিকপ্টার

তারিখ : ১০:৪১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩