০৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

মুরাদনগরে গোমতী নদী থেকে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

  • তারিখ : ০৬:৫২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • / 857

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে গোমতী নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিক তুহিনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধামঘর ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে এই অর্থদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নাসরিন সুলতানা নিপা।

অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে অবৈধ ড্রেজার এর মাধ্যমে মাটি/ বালু উত্তোলন করবে না মর্মে মুচলেকাও নেয়া হয়েছে এবং ঘটনাস্থলে ১ টি ড্রেজার মেশিন ও প্রায় ৮হাজার ফুট পাইপ পরিবহনে সম্ভব নয় বলে বিনষ্ট করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  নাসরিন সুলতানা নিপা বলেন, আমরা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেশিন, পাইপ জব্দসহ জেল ও জরিমানা করে আসছি। উপজেলার অসাধু ড্রেজার ব্যবসায়ী চক্রকে নির্মূল করার লক্ষ্যে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

মুরাদনগরে গোমতী নদী থেকে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

তারিখ : ০৬:৫২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩