০১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

মুরাদনগরে ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন অপু বিশ্বাস

  • তারিখ : ০৮:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • / 687

আরিফ গাজী
:

কুমিল্লার মুরাদনগরে ‘হারল্যান স্টোর’ এর উদ্বোধন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। মঙ্গলবার বিকাল ৩ টার দিকে উপজেলার কোম্পানিগঞ্জ বাজারের কলেজ সুপার মার্কেটের নিচ তলায় ফিতা কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শো-রুম এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে শহর অঞ্চলের পাশাপাশি মফস্বল শহরগুলোতেও ‘হারল্যান স্টোর’ তার দরজা উন্মোচন করছে উল্লেখ করে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, হারল্যান স্টোর আন্তর্জাতিক মানের খ্যাতনামা সব কসমেটিক্স ও প্রসাধনী পণ্য প্রাপ্তি নিশ্চিত করছে।

তাই কসমেটিক্স ব্যবহারকারীদের কাছে অথেনটিক প্রোডাক্ট প্রাপ্তির জন্য এই স্টোর এখন নির্ভরতার প্রতীক। আমি বিশ্বাস করি ক্রেতারা এখান থেকে কোন পণ্য কিনে প্রতারিত হবেন না। তাছাড়া প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে হারল্যান, নিওর, সিওডিল এবং রেইজ ও স্কিনের প্রোডাক্টগুলো।

মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হারল্যান স্টোর এর পরিচালক ও চাপিতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মুসা আল কবির।

এ সময় আরো বক্তব্য রাখেন, হারল্যান স্টোর এর নির্বাহী পরিচালক আব্দুল আলিম শিমুল, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল খায়ের, নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি জাকির হোসেন প্রমুখ।

শেয়ার করুন

মুরাদনগরে ‘হারল্যান স্টোর’ উদ্বোধন করলেন অপু বিশ্বাস

তারিখ : ০৮:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩