১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

১৯১ যাত্রী নিয়ে রানওয়েতে দুই টুকরো এয়ার ইন্ডিয়ার বিমান

  • তারিখ : ১০:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০
  • / 1017

দুবাইফেরত ১৯১ যাত্রী নিয়ে কেরালার কোজিকড় বিমানবন্দরের রানওয়েতে ছিটকে পড়ে দুই টুকরো হয়ে গেছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। এতে বিমানটির পাইলটসহ অন্তত ২ জন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।

জানা গেছে, এখন পর্যন্ত ৪০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার কাজ চলছে। সন্ধ্যা ৭.৪৫ নাগাদ এই দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কেজে অ্যালফন্স জানিয়েছেন যে অনেক যাত্রী আহত হয়েছেন। কিন্তু প্লেনটিতে আগুন ধরে যায়নি ভাগ্যবশত। এর ফলে অধিকাংশ যাত্রীই সুরক্ষিত আছেন, যাদের এখন ওই প্লেন থেকে বার করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। পাইলটের মৃত্যুর কথাও টুইটে জানান অ্যালফন্স।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন যে পুলিশ ও দমকলকে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। যাতে উদ্ধারকাজ ঠিক ভাবে হয় ও সুচিকিৎসার বন্দোবস্ত থাকে, তার জন্য খেয়াল রাখা হয়েছে।
১০টি শিশু সহ মোট ১৮৪ জন যাত্রী ছিলেন ওই প্লেনে। এছাড়া ছিল দুই পাইলট সহ ৬ জন বিমানকর্মী। ভারতীয় মিশনের আওতায় এই বিমানটি দুবাই থেকে কোজিগোড়ে আসছিল।

শেয়ার করুন

১৯১ যাত্রী নিয়ে রানওয়েতে দুই টুকরো এয়ার ইন্ডিয়ার বিমান

তারিখ : ১০:৫১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২০