০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কাল শপথ নেবেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত

  • তারিখ : ১২:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২
  • / 416

অনলাইন ডেস্ক :

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত মঙ্গলবার (৫ জুলাই) বেলা ১১ টায় শপথ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথ বাক্য পাঠ করাবেন। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখার উপসচিব মোহাম্মদ শামছুল ইসলামের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, আগামীকাল (মঙ্গলবার) বেলা ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে কুসিকের নবনির্বাচিত মেয়র শপথ নেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুসিকের প্রধান নির্বাহী শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথগ্রহণ হবে। স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখা-১ এর উপ-সচিব শামসুল ইসলাম আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত প্রথমবারের মতো কুসিকের মেয়র নির্বাচিত হন। কুসিকে মেয়র ছাড়াও ২৭ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনে নয়জন মহিলা কাউন্সিলর রয়েছেন।

শেয়ার করুন

কাল শপথ নেবেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত

তারিখ : ১২:০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ জুলাই ২০২২