০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় থানায় ঢুকে দা দিয়ে পুলিশের ওপর হামলা, যুবক গ্রেপ্তার

  • তারিখ : ১২:৫৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / 296

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রাম মডেল থানা ভাউন্ডারির ভিতরে গরু নিয়ে প্রবেশ করতে কয়েক বার নিষেধ করায় ক্ষীপ্ত হয়ে এক পুলিশ সদস্যের উপর হামলা করেছে বাহাদুর হোসেন বাদল নামের এক যুবক। তাৎক্ষণিক পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। বাদল পাশ্ববর্তী লক্ষীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

বুধবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার পরিদর্শক তদন্ত গুলজার আলম।

জানা গেছে, বাদল নিয়মিত চৌদ্দগ্রাম মডেল থানার ভাউন্ডারির ভিতরে গরু নিয়ে প্রবেশ করে। গরুগুলো নিয়মিত থানার বিভিন্ন প্রজাতির ফল ও ফুল গাছ নষ্ট করায় বাদলকে একাধিকবার নিষেধ করা হয়। কিন্তু বাদল থানা পুলিশের নিষেধের তোয়াক্কা না করে মঙ্গলবার দুপুরে একাধিক গরু নিয়ে ভাউন্ডারির ভিতরে প্রবেশ করে।

এ সময় কনষ্টেবল শরিফুল ইসলাম দেখতে পেয়ে বাদলকে গরু নিয়ে থানায় প্রবেশে আবারো নিষেধের কথা জানায়। এতে ক্ষীপ্ত হয়ে বাদল তাঁর হাতে থাকা দা এর উল্টা পিঠ দিয়ে কনষ্টেবল শরিফুলের গায়ে একাধিক আঘাত করে। একপর্যায়ে শরিফুলের মাথায় কোপ দিলে চিৎকার শুনে থানার ভিতর থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাদলকে আটক করে।

চৌদ্দগ্রাম মডেল থানার পরিদর্শক গুলজার আলম বলেন, বিগত কয়েক বছর থেকেই বাদল থানার ভাউন্ডারিতে একাধিক গরু নিয়ে প্রবেশ করে। গরু থানার আশেপাশের গাছপালা খেয়ে ফেলায় বাদলকে একাধিকবার নিষেধ করলেও সে তোয়াক্কা করেনি।

মঙ্গলবার কনষ্টেবল শরিফুল গরু নিয়ে বাদলকে প্রবেশ করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে কুপিয়ে আঘাত করে। এ ঘটনায় বাদলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় থানায় ঢুকে দা দিয়ে পুলিশের ওপর হামলা, যুবক গ্রেপ্তার

তারিখ : ১২:৫৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬