০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল কুমিল্লায় থানায় ঢুকে দা দিয়ে পুলিশের ওপর হামলা, যুবক গ্রেপ্তার ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপনে’ বৈঠক করেছেন জামায়াত আমির

কুমিল্লার ট্রেন থেকে পরে দশম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু

  • তারিখ : ০৬:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
  • / 1689

মো.জাকির হোসেন:
কুমিল্লা থেকে ট্রেনে করে শশীদল নিজ বাড়ীতে আসার পথে ট্রেনের দরজা থেকে পা পিছলে নিচে পরে গিয়ে দশম শ্রেনীর এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
এলাকাবাসী ও বিভিন্ন সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯ টায় চট্রগ্রাম থেকে সিলেটগামী নাসিরাবাদ এক্সপ্রেসের ট্রেনে করে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র তুষার হোসেন(১৭) বাড়ী ফিরছিল। উপজেলার শশীদল ইউনিয়নের হরিমঙ্গল রেলক্রসিং এলাকায় ট্রেনটি আসার পর ট্রেনের দরজায় দাড়ানো তুষার পা পিছলে নিচে পরে গিয়ে মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। খবর পেয়ে রাতেই ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রেলওয়ে পুলিশকে খবর দেয়। লাকসাম রেলওয়ে পুলিশের এএসআই রশিদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করে।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন। তুষার দক্ষিণ শশীদল গ্রামের টিপু মিয়ার সন্তান। শুক্রবার সকাল ১১টায় শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে স্কুলের শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

কুমিল্লার ট্রেন থেকে পরে দশম শ্রেনীর এক ছাত্রের মৃত্যু

তারিখ : ০৬:৩১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯