প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২০, ৬:৩৭ অপরাহ্ণ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মায়ের সাথে অভিমানে স্কুল ছাত্রের আত্মহত্যা
মো. জাকির হোসেন :
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে মায়ের সাথে অভিমান করে পঞ্চম শ্রেণির একজন ছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, উপজেলা সদরে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন প্রবাসী আঃ হাসেমের ভবনের ৩য় তলার ভাড়াটিয়া দেবিদ্বার উপজেলার ডিংলাবাড়ি গ্রামের সবুজ মিয়ার ছেলে ব্রাহ্মণপাড়া গোল্ডেন বেবী কেয়ার একাডেমীর পঞ্চম শ্রেণির ছাত্র মোঃ রাকিব (১৪) জানালার গ্রিলের সাথে গলায় গামছা পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনার দিন সকালে রাকিব তার ছোট বোনদের সাথে ছোটখাট বিষয় নিয়ে ঝগড়া করলে তার মা তাকে ধমক দিলে সে তার রুমে দরজা বন্ধ করে অবস্থান করে। সন্ধ্যায় তাকে অনেক ডাকাডাকি করে না সাড়া দেওয়ায় প্রতিবেশির সহায়তায় দরজা ভেঙ্গে তাকে ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়।
এ সময় প্রতিবেশিরা থানায় খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক ভাবে পুলিশ ধারনা করে এটি একটি আত্মহত্যা।
Copyright © 2026 কুমিল্লাএসডিনিউজ২৪. All rights reserved.