০৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল কুমিল্লায় থানায় ঢুকে দা দিয়ে পুলিশের ওপর হামলা, যুবক গ্রেপ্তার ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপনে’ বৈঠক করেছেন জামায়াত আমির

কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলার উদ্বোধন।

  • তারিখ : ০৬:২৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
  • / 1650

মেহরাব অপি:
‘মর্ত্যের রাজ্য ছেড়ে সুরের সাম্রাজ্যে’ এ স্লোগানে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে নগরীর চর্থা এলাকায় শচীন দেব বর্মণের পৈত্রিক নিবাসে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
এসময় কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরসহ প্রশাসনের উচ্চ পদস্থ্ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মেলায় জেলা প্রশাসন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ বিভিন্ন ব্যানারে একাধিক স্টল রয়েছে। এর আগে সকাল পৌণে ১০টার দিকে বর্ণাঢ্য একটি র‍্যালী নগরীর ইউসুফ হাইস্কুল থেকে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চর্থা এলাকার শচীন দেব বর্মণের এর বাড়িতে গিয়ে শেষ হয়। আগামীকাল শনিবার শচীন মেলার সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান এবং বিশেষ অতিথি পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম অংশগ্রহণ করবেন। মেলায় শচীন দেব বর্মণ সম্পর্কিত রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, সঙ্গীত প্রতিযোগিতা, সেমিনার, পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলার উদ্বোধন।

তারিখ : ০৬:২৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯