০১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, দম্পতিসহ ৩ জন নিহত

  • তারিখ : ০১:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
  • / 919

কুমিল্লার দেবীদ্বারে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার (২৪ জুলাই) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাহারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফেনী সদর উপজেলার বনানী পাড়া এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন মাহমুদ ফরাজী (৫২), তার স্ত্রী জাহানারা আক্তার (৪৮) ও শ্যালিকা সালমা আক্তার নাজমা (৪৫)।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, সাহারপাড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়কের পাশে গাছের সাঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটিও উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

প্রেমধন মজুমদার আরও বলেন, নিহত গিয়াস উদ্দিন গাড়িটি চালিয়ে ঢাকা থেকে নিজ বাড়ি ফেনীতে যাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও শ্যালিকা।

শেয়ার করুন

কুমিল্লায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, দম্পতিসহ ৩ জন নিহত

তারিখ : ০১:৫৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২