১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন

  • তারিখ : ১০:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
  • / 804

আরিফ গাজী :

বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য মনোনীত হয়েছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাংসদ আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। সিনিয়র সহকারী সচিব মোঃ মাহবুব জামিল স্বাক্ষরিত এক স্মারক পত্রের মাধ্যমে ৫ জন জাতীয় সংসদ সদস্যকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়।

মনোনীত সিনেট সদস্যরা হলেন চট্টগ্রাম-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সাংসদ আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ, চট্টগ্রাম-৩ আসনের সাংসদ মাহফুজুর রহমান, চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ মোঃ নজরুল ইসলাম চৌধুরী ও সংরক্ষিত মহিলা আসন হতে নির্বাচিত সাংসদ বেগম ওয়াসিকা আয়শা খান।

কুমিল্লা-৩ মুরাদনগর আসন হতে নির্বাচিত এমপি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ বিশ্ববিদ্যালয়ের সিনেটর নির্বাচিত হওয়ায় মুরাদনগরের বিভিন্ন স্তরের মানুষ আনন্দ প্রকাশ করেছে। তারা এটিকে মুরাদনগরের গর্বের বিষয় হিসাবে প্রকাশ করেছে।

এই নিয়ে মুরাদনগরের বিভিন্ন স্তরের আওয়ামী নেতাকর্মী ও সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এমপি মহোদয়কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।

শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন সাংসদ ইউসুফ আবদুল্লাহ হারুন

তারিখ : ১০:৩২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩