০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

বিজিপির শীর্ষনেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের শাস্তির দাবিতে কুমিল্লায় জমিয়তের বিক্ষোভ

  • তারিখ : ০৩:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
  • / 554

নিজস্ব প্রতিবেদক।।

ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও তার প্রেস সচিব নবীন কুমার জিন্দাল কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সহধর্মিনী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা সম্পর্কে কু-রুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন কুমিল্লা মহানগর জমিয়তের সেক্রেটারী হাফেজ মাওঃ মাহমুদুল হাসান জিহাদী ।
শুক্রবার বাদজুমা (১০ জুন) কুমিল্লা মহানগরীর দিশাবন্দ পশ্চিম পাড়া আবাসন প্রকল্প বায়তুল জান্নাত জামে মসজিদের সামনে অনুষ্ঠিত কুমিল্লা মহানগর জমিয়তের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানান নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহিব্বুল্লাহ বোরহান, যুব বিষয়ক সম্পাদক হাফেজ মু.  আমান শাহ দপ্তর সম্পাদক মাওঃ মাহফুজুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মাওঃ জাহিদ আল হাবিব, সদস্য আঃ রহমান, হাফেজ মিজানুর রহমান, হাজি হারুনুর রশীদ,হাজি আবু তাহের মজুমদার, মোঃ কামাল মিয়া, মোঃ হাসান, মোঃ ফারুক মিয়া, মোঃমুমিন মিয়া,মোঃ জামাল মিয়া,মোঃ হাবিবুর রহমান, মোঃ শরিফুল ইসলাম,মোঃআবুল হাসেম,মোঃ আল আমিন প্রমূখ।
নেতৃবৃন্দ আরো বলেন, সমস্ত মুসলমান প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। প্রিয় নবী সা. সম্পর্কে তাদের এই কটুক্তি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। ভারতের পণ্য বয়কট করে অর্থনৈতিকভাবে তাদের প্রতিবাদ করা আমাদের ঈমানের দাবি। ইতিহাস সাক্ষী নবীর বিরুদ্ধে যারাই কটুক্তি করেছে, তাদের শেষ রক্ষা হয়নি।তারা লাঞ্ছিত, অপমানিত ও অপদস্থ হয়েছে। নেতৃবৃন্দ চলতি সংসদ অধিবেশনে রাসুলের শানে কটূক্তিকারীদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের জন্য সরকারের নিকট জোড় দাবি জানান।

শেয়ার করুন

বিজিপির শীর্ষনেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের শাস্তির দাবিতে কুমিল্লায় জমিয়তের বিক্ষোভ

তারিখ : ০৩:৫৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২