প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ৪:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২১, ৫:৫৭ অপরাহ্ণ
ব্রাহ্মণপাড়ায় ধর্ষণ মামলার আসামীসহ ওয়ারেন্টভুক্ত নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জাকির হোসেন :
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামিসহ ওয়ারেন্টভুক্ত অপর এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার (ওসি) অপ্পেলা রাজু নাহার নির্দেশে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে উপজেলার চান্দলা ইউনিয়নের হুড়ারপাড় গ্রামের মৃত মফিজুল ইসলামের স্ত্রী সুফিয়া বেগমকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে থানায় মাদকের মামলার ওয়ারেন্ট ছিল বলে পুলিশ জানায়।
অপরদিকে একইদিন বিকালে থানার এসআই আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স উপজেলা সদরের কল্পবাস গ্রামের মৃত আয়াত আলীর ছেলে মোঃ জজু মিয়া প্রকাশ জয়দল হোসেন (৬৫) কে সদরের নন্দীপাড়া গ্রামের এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। আসামীদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানার (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
Copyright © 2026 কুমিল্লাএসডিনিউজ২৪. All rights reserved.