১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

রাজধানীতে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

  • তারিখ : ০৬:১৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
  • / 973

কুমিল্লা এসডি নিউজ ডেস্ক :
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ উপলক্ষে সমাবেশের অনুমতি চেয়েছিল তারা। আগামী ৮ নভেম্বর রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে এই সমাবেশের অনুমতি পেয়েছে তারা।

এর আগে, বুধবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে সমাবেশের অনুমতি চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে যান বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ।

এসময় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বিএনপিকে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি দেন।

এদিকে, বিএনপির ভাইস-চেয়ারম্যান, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে বুধবার (৬ নভেম্বর) ঢাকাসহ সারা দেশে কেন্দ্র ঘোষিত শোক দিবস কর্মসূচি পালন করছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাজ ধারণ ও কোরানখানি অনুষ্ঠিত হচ্ছে।

গত সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদেক হোসেন খোকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

যমুনা টিভি

শেয়ার করুন

রাজধানীতে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

তারিখ : ০৬:১৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯