১২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

শাহজালাল বিমানবন্দরের সম্প্রসারণ ব্যয় বাড়ল

  • তারিখ : ১১:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
  • / 1418

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ ব্যয় বাড়ল ৭ হাজার কোটি টাকা।
ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পে ঠিকাদার নিয়োগে ব্যয় প্রায় সাত হাজার কোটি টাকা বাড়িয়ে ২০ হাজার ৫৯৮ কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে। বুধবার বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদন দেওয়া হয় বলে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ঠিকাদার নিয়োগ পেয়েছে মিতসুবিশি কর্পোরেশন, ফুজিয়াটা কর্পোরেশন ও স্যামসাং সিঅ্যান্ডটির সমন্বয়ে গঠিত এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম। প্রকল্পে ব্যয় বাড়ার কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, ‘প্রথমে কিছু এলাকা ধরিনি, সেই এলাকাগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। মানুষ ও মালামাল পরিবহণের টার্মিনাল আলাদা করে দেওয়া হয়েছে।’ এছাড়া আমদানি ও রপ্তানির জন্যও আলাদা টার্মিনাল নির্মাণের পরিকল্পনা অন্তর্ভুক্ত করায় ব্যয় বেড়েছে বলে তিনি জানান।

বিমানবন্দরের যাত্রী এবং কার্গো হ্যান্ডলিং ক্যাপাসিটি বৃদ্ধির জন্য তৃতীয় টার্মিনাল নির্মাণসহ অন্যান্য অবকাঠামা উন্নয়নে ২০১৭ সালের অক্টোবরে ১৩ হাজার ৬১০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন পায়।

ডিবিসি নিউজ

শেয়ার করুন

শাহজালাল বিমানবন্দরের সম্প্রসারণ ব্যয় বাড়ল

তারিখ : ১১:৩৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯