০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে পদুয়ার বাজার বিশ্বরোডে বিক্ষোভ মিছিল

  • তারিখ : ১২:২২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • / 349

নিজস্ব প্রতিবেদক।।

ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও তার প্রেস সচিব নবীন কুমার জিন্দাল কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সহধর্মিনী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তা’আলা সম্পর্কে কু-রুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ইসলামি সমমনা দলের ব্যানারে শুক্রবার বাদ আসর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মুফতি শামসুল ইসলাম জিলালী, মাওলানা জামিল আহমাদ, মুফতি সালমান, মুফতি ওমর ফারুক, মাওলানা মাহমুদুল হাসান জিহাদী প্রমুখ।
বক্তারা বলেন, মানবতার মুক্তির দূত প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। রাসুল (সাঃ) সম্পর্কে ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও তার প্রেস সচিব নবীন কুমার জিন্দাল কর্তৃক কটুক্তি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। ভারতের পণ্য বয়কট করে অর্থনৈতিকভাবে তাদের প্রতিবাদ করা আমাদের ঈমানের দাবি। ইতিহাস সাক্ষী নবীর বিরুদ্ধে যারাই কটুক্তি করেছে, তাদের শেষ রক্ষা হয়নি। তারা লাঞ্ছিত, অপমানিত ও অপদস্থ হয়েছে। কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।পাশাপাশি কটুক্তিকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ভাবে প্রতিবাদ জানাতে বাংলাদেশ সরকারের প্রতি জোরদাবি জানান বক্তারা।

শেয়ার করুন

হযরত মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে পদুয়ার বাজার বিশ্বরোডে বিক্ষোভ মিছিল

তারিখ : ১২:২২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২