১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু; আক্রান্ত ২২৭ জন

  • তারিখ : ০৫:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
  • / 585

নেকবর হোসেন :

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ দশমিক ৫%। এ সময় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন আজ বিকেল সাড়ে ৫ টা দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী,১২আগস্ট মঙ্গলবার বিকেল থেকে ১৩আগস্ট বুধবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ১০৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

শনাক্তদের মধ্যে ৮৩ জনই কুমিল্লা সিটি করপোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে আদর্শ সদরের ২, সদর দক্ষিণের ২, বুড়িচংয়ের ১৪, চান্দিনায় ৬, চৌদ্দগ্রামের ৩২, দেবিদ্বারের ৩, লাকসামের ১৯, লালমাইয়ের ১৯, নাঙ্গলকোটের ৯, বরুড়ার ১২,মনোহরগঞ্জের ২, মেঘনায় ৮, তিতাসের ১, ব্রাক্ষণপাড়া ১৩, মুরাদনগরের উপজেলার ২ জন।

যারা মারা গেছেন তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন তিনজন এবং চৌদ্দগ্রামের দুই জন করে রয়েছেন। বুড়িচংয়ের, ব্রাক্ষণপাড়া, মনোহরগঞ্জের, নাঙ্গলকোটের,তিতাসের একজন করে রয়েছেন। মৃতদের মধ্যে পাঁচজন নারী এবংপাঁচজন পুরুষ।

জেলায় এখন পর্যন্ত ৩৫ হাজার ৭৯০জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৫২জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০১২জন। এনিয়ে মোট সুস্থ হলেন ২২ হাজার ৪৫৩ হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান বলেন,জেলায় করোনা সংক্রমণের হার কমাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের একাধিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে। পাশাপাশি শতভাগ টিকা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। করোনা সংক্রমণ প্রতিরোধে এখন প্রয়োজন সমন্বিত প্রয়াস।

শেয়ার করুন

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ জনের মৃত্যু; আক্রান্ত ২২৭ জন

তারিখ : ০৫:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১