০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লা সিটি নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করলে সাজা পাবেন সরকারি কর্মকর্তারা

  • তারিখ : ০৫:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • / 358

অনলাইন ডেস্ক :

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করলে তাকে সাজা পেতে হবে। সেই সাজার পরিমাণ ছয় মাস বা পাঁচ বছরের কারাদণ্ড। এজন্য সব কর্মকর্তা-কর্মচারীকে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩১ মে) ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান সই করা এ সংক্রান্ত চিঠিতে এই কথা জানানো হয়। কুসিক রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া চিঠিটির অনুলিপি সরকারের সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি নির্বাচনের ফল প্রভাবিত করার জন্য তার সরকারি পদের অপব্যবহার করলে তিনি অন্যূন ছয় মাস ও অনধিক পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।

আরও বলা হয়, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন পরিচালনায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এবং নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারী অথবা সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য এবং যে কোনো ব্যক্তি বিধি অনুযায়ী সুষ্ঠুভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবেন। তাদের সব প্রকার প্রভাব থেকে মুক্ত থাকতে হবে।

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে। এবার সম্পূর্ণ ভোট হবে ইভিএমে। ভোটকেন্দ্রে হবে ১০৫টি। বর্তমানে প্রার্থীরা প্রচার কাজে ব্যস্ত রয়েছেন, যা চলবে ১৩ জুন রাত ১২টা পর্যন্ত।

জাগো নিউজ

শেয়ার করুন

কুমিল্লা সিটি নির্বাচনে ক্ষমতার অপব্যবহার করলে সাজা পাবেন সরকারি কর্মকর্তারা

তারিখ : ০৫:০০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২