০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

বাল্যবিয়ের আয়োজন, কারাগারে বর ও কনের মা

  • তারিখ : ০৪:১৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২
  • / 289

দিনাজপুরের হিলিতে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কনের মায়ের ছয় মাস এবং বরের এক বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের হরিকৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও নুর এ আলম এ দণ্ডাদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন কনের মা উপজেলার হরিকৃষ্টপুর এলাকার রশিদুল ইসলামের স্ত্রী নাজনীন নাহার (৩২) এবং বর বিরামপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের আব্দুর সবুরের ছেলে নাহিদ (২২)।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নুর এ আলম জানান, হরিকৃষ্টপুর গ্রামে এক কিশোরীর (১৪) বিয়ের আয়োজন চলছে খবর পেয়ে পুলিশসহ সেখানে অভিযান চালানো হয়। পরে বাল্যবিয়ের সত্যতা পাওয়ায় কনের মায়ের ছয় মাস এবং বরকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

শেয়ার করুন

বাল্যবিয়ের আয়োজন, কারাগারে বর ও কনের মা

তারিখ : ০৪:১৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৯ অক্টোবর ২০২২