০৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

ফেন্সিডিলসহ শাশুড়ি-জামাই আটক

  • তারিখ : ০২:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / 299

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর দুমকিতে ৪০০ বোতল ফেন্সিডিলসহ আলেয়া বেগম (৫৫) ও মোহসীন শেখ (৩৮) নামে দুজনকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আলেয়া ও মোহসীন সম্পর্কে শাশুড়ি-জামাই। অভিযানের বিষয়টি টের পেয়ে আলেয়ার স্বামী আ. মান্নান হাওলাদার ও ছেলে রিপন কৌশলে পালিয়ে যান।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইন্সপেক্টর একেএম আজমল হুদা জানান, শনিবার রাত ২টার দিকে সাতানী গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির পাশে বাগানের মাটি খুঁড়ে চারটি পলিথিনব্যাগের মধ্যে ১০০ পিস করে মোট ৪০০ পিস ভারতীয় ফেনসিডিল সিরাপ উদ্ধার করে পুলিশ। এ সময় মান্নানের স্ত্রী আলেয়া বেগম ও তাদের জামাই মোহসিন শেখকে আটক করা হয়।

আজমল হুদা আরও জানান, মোহসীন বর্তমানে এখানে বসবাস করলেও তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামে। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যান মান্নান ও তার ছেলে রিপন হাওলাদার।

দুমকি থানার ওসি আব্দুল হান্নান জানান, মান্নানের পরিবার চিহ্নিত মাদক কারবারি। মান্নানের ছেলে রিপনের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে।

শেয়ার করুন

ফেন্সিডিলসহ শাশুড়ি-জামাই আটক

তারিখ : ০২:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩