০১:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে: ওবায়দুল কাদের

  • তারিখ : ০৪:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
  • / 989

দেশে করোনাভাইরাস পরিস্থিতিকে ‘স্বাভাবিক’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধসহ সরকার নানা পদক্ষেপ নেবে।

শনিবার রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর ইউএনবির।

ওবায়দুল কাদের বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে।

পরে করোনাভাইরাস বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।

প্রসঙ্গত, করোনাভাইরাস থেকে সৃষ্ট প্রাণঘাতী ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৬ জনে।

ওয়ার্ল্ডওমিটার্সের তথ্যানুসারে, সারা বিশ্বে শনিবার পর্যন্ত এ রোগে বিশ্বব্যাপী ১ লাখ ৪৫ হাজার ৮১০ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭২ হাজার ৫৩১ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া ৬৭ হাজার ৮৪৩ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশসহ বিশ্বের ১৪৫টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শেয়ার করুন

প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে: ওবায়দুল কাদের

তারিখ : ০৪:১২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০