০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ঘূর্ণিঝড় বুলবুল: উপকূলীয় ৯ জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত

  • তারিখ : ১১:৩৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯
  • / 963

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। আজ সন্ধ্যার পর যেকোনো সময় খুলনার উপকূলে আঘাত হানতে পারে ঝড়টি। মোংলা ও পায়রা বন্দরে দেয়া হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। এছাড়া খুলনা ও বরিশালের ৯ জেলায় দেখানো হয়েছে ১০ নম্বর মহা বিপদ সংকেত। ঘূর্ণিঝড়ের সাথে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রামে দেয়া হয়েছে ৯ নম্বর মহাবিপদ সংকেত। উপকূলে জলোচ্ছাসের আশঙ্কা আবহাওয়া অফিসের। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী।

উপকূলের মানুষকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়েছেন তিনি। বাতিল করা হয়েছে সংশ্লিষ্ট জেলার সরকারি কর্মকর্তাদের ছুটি। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে সাগর। বৈরি আবহাওয়ার কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। সেন্টমার্টিনে আটকা পড়েছেন অনেক পর্যটক।

শেয়ার করুন

ঘূর্ণিঝড় বুলবুল: উপকূলীয় ৯ জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত

তারিখ : ১১:৩৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯