০৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

২৫ জনকে আসামি করে আবরার ফাহাদ হত্যাকাণ্ড মামলার চার্জশিট চূড়ান্ত

  • তারিখ : ০২:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
  • / 959

২৫ জনকে আসামি করে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড মামলার চার্জশিট চূড়ান্ত করেছে পুলিশ। তাদের মধ্যে ১১ জন সরাসরি হত্যাকান্ডে জড়িত বলে জানায় পুলিশ।

দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসি পরিচালক মনিরুল ইসলাম বলেন, আবরারকে শিবির সন্দেহে হত্যা একক কারণ নয়। ভয়ের রাজত্ব কায়েম করাও আসামিদের উদ্দেশ্য ছিলো। আসামিদের মধ্যে ৮জন স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিয়েছেন। হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেতন হলে এমন ঘটনা ঘটতো না বলে জানান তিনি।

মনিরুল ইসলাম বলেন, এমন ঘটনা সংশ্লিষ্টদের ব্যর্থতা। যেভাবে চার্জশিট প্রস্তুত করা হয়েছে তাতে সবার সাজা নিশ্চিত বলে আশা প্রকাশ করেন তিনি।

এজাহারভুক্তদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ১৬ জনকে। সব মিলিয়ে ২১ জন কারাগারে আছেন। চার্জশিটে বাদীসহ ৩২ জনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। সাক্ষীদের মধ্যে বুয়েটের শিক্ষক, শেরেবাংলা হলের প্রভোস্ট, চিকিৎসক এবং নিরাপত্তাকর্মীও আছেন।

শেয়ার করুন

২৫ জনকে আসামি করে আবরার ফাহাদ হত্যাকাণ্ড মামলার চার্জশিট চূড়ান্ত

তারিখ : ০২:০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯