০৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার মহাসড়কে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না

  • তারিখ : ০৯:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩
  • / 322

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেছেন, আসছে রমজান এবং ঈদকে সামনে রেখে মহাসড়কে কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। দেশের অর্থনীতির লাইফ লাইন খ্যাত এ মহাসড়ক থাকবে চাঁদাবাজমুক্ত।

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি গতি ঠেকাতে সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশ সব ধরনের পণ্য পরিবহণকে চাঁদাবাজির আওতামুক্ত রাখবে।

বৃহস্পতিবার বিকালে আসন্ন পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে আয়োজিত হাইওয়ে পুলিশের অপরাধ পর্যালোচনা সভা শেষে পুলিশ সুপার সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-কক্সবাজার, কুমিল্লা-সিলেট, ঢাকা-সিলেট, কুমিল্লা-নোয়াখালী, কুমিল্লা-চাঁদপুরসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে কোনো যানবাহন থেকে হাইওয়ে পুলিশ, পুলিশ, মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নামে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না। চাঁদাবাজির সাথে হাইওয়ে পুলিশ অথবা চাঁদাবাজ চক্রের যেই জড়িত থাকুক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

কুমিল্লার মহাসড়কে কোনো চাঁদাবাজি করতে দেওয়া হবে না

তারিখ : ০৯:৫৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩