০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লার হয়ে বিপিএল খেলতে ঢাকায় মঈন আলী

  • তারিখ : ০৫:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
  • / 771

স্পোর্টস ডেস্ক :

বিপিএলের অষ্টম আসরের চট্টগ্রাম পর্ব শেষ হতেই ঢাকায় পা রাখলেন মঈন আলী। চলমান আসরে এই ইংলিশ অলরাউন্ডার খেলবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে। আজ বুধবার সকালে মঈনের ঢাকা পৌঁছানোর খবর নিশ্চিত করেছে কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি।

২০১৯ ওয়ানডে বিশ্বকাপজয়ী মঈন টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে সীমিত ওভারের ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তিনি একপ্রকার ‘হটকেক’। এজন্যই ড্রাফটের আগেই তাকে দলে ভেড়ায় কুমিল্লা।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলার কারণে বিপিএলে কুমিল্লার প্রথম চার ম্যাচে খেলতে পারেননি মঈন। ক্যারিবীয়দের বিপক্ষে নিয়মিত অধিনায়ক ইয়ন মরগ্যানের ইনজুরির কারণে ইংলিশদের নেতৃত্বও দিয়েছেন তিনি। সেখানে ৩-২ ব্যবধানে তার দল সিরিজ হারলেও ব্যাটে-বলে অনবদ্য ছিলেন মঈন।

আগামীকাল বৃহস্পতিবার চলতি বিপিএলে নিজেদের পঞ্চম ম্যাচ খেলবে কুমিল্লা। এই ম্যাচ দিয়েই মঈনের বিপিএল যাত্রা শুরু হতে পারে। তবে কুমিল্লা তাদের প্রথম চার ম্যাচে মাঠে নেমেছিল ফাফ ডু প্লেসি, ক্যামেরন ডেলপোর্ট ও করিম জানাতকে নিয়ে। দলে ৩ জন বিদেশি খেলানর সুযোগ থাকায় একাদশে পরিবর্তন আসবে। তাছাড়া চোট ও অসুস্থতার কারণে এখনও মাঠে নামতে পারেননি সুনীল নারাইন।

শেয়ার করুন

কুমিল্লার হয়ে বিপিএল খেলতে ঢাকায় মঈন আলী

তারিখ : ০৫:৪৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২