০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লায় আ’লীগ সভাপতির বাড়ী থেকে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

  • তারিখ : ০৪:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০
  • / 5218

বুড়িচং প্রতিনিধি :
কুমিল্লা আদর্শ সদর উপজেলার দূর্গাপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির বাড়ীর একটি কক্ষ থেকে সুজন (২৪) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের আবু তাহের মিস্ত্রীর ছেলে সুজন মিয়া (২৪) দেড় মাস ধরে দূর্গাপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল খালেক ভূইয়ার ছোট ভাই আবদুল অদুদ মিয়ার একটি কক্ষে ভাড়ায় থাকতো।
সোমবার সকালে সুজনের কক্ষ থেকে দুর্গন্ধ আসতে থাকলে পাশের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুমিল্লা কোতয়ালী থানাধীন নাজিরা বাজার ফাঁড়ী পুলিশ সকাল ১১ টায় কক্ষটির দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ঝুলন্ত অর্ধগলিত অবস্থায় সুজনের লাশ দেখতে পায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নাজিরা বাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইন্সপেক্টর মাহমুদুল হাসান রুবেল জানান, লোক মাধ্যমে খবর পেয়ে রুমের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ধরনা করা হচ্ছে যুবকটির ২/৩ দিন পূর্বে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

শেয়ার করুন

কুমিল্লায় আ’লীগ সভাপতির বাড়ী থেকে যুবকের অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

তারিখ : ০৪:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০