০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

গরমে মুরাদনগর হাসপাতালে বাড়ছে শিশু রোগী

  • তারিখ : ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • / 464

ওসমান গনি সরকার, মুরাদনগর :

বৈশাখের গরমের তীব্রতায় মানুষের হাঁসফাঁস অবস্থা। গরমে জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, পক্স, চুলকানির মতো বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এতে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সব বয়সের মানুষের কষ্ট হলেও এই গরমে বিভিন্ন রোগে সবচেয়ে বেশি আক্রন্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে ভর্তি রোগীর অধিকাংশই শিশু। তাই গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া এবং বেশি বেশি বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

সোমবার কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগে রোগীদের প্রচন্ড ভিড়। অন্যান্য সময়ের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশী। প্রতিদিন সহস্রাধিক রোগী বহির্বিভাগে আসেন বলে জানা যায়। সবচেয়ে বেশি ভিড় শিশু ও মেডিসিন বিভাগে। কয়েক দিনের হঠাৎ গরমে নানা রোগ নিয়ে চিকিৎসা নিতে আসছেন নানা বয়সী মানুষ। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে অনেকেই চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফিরছেন, কেউ কেউ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

বিশেষ করে শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায় ওয়ার্ডে সিট খালি না থাকায় বারান্দার মেজেসহ বিছানা পেতে বসে আছে রোগীর স্বজনরা। ৪০ দিন বয়সী শিশুকে নিয়ে হাসপাতালে শুয়ে থাকা উপজেলার কালিপুর গ্রামের লুৎফা আক্তার জানান, আমার ছেলের ১০/১২ দিন ধরে হালকা জ্বর ছিল। হঠাৎ করে জ্বর বেশি হওয়ায় হাসপাতালে নিয়ে এসেছি। ডাক্তার বলেছেন নিউমোনিয়া হয়েছে। পাঁচদিন ধরে ছেলের চিকিৎসা চলছে।

হাসপাতালের বারান্দার বিছানায় বসে থাকা ৭বছরের শিশু তৈয়বার মা মাহমুদা আক্তার বলেন, গতকাল থেকে মেয়ের পাতলা পায়খানা ও পেট ব্যাথা। তাই আজকে হাসপাতালে ভর্তি করেছি। ওয়ার্ডে সিট খালি নাই সেজন্য মেয়েকে নিয়ে বারান্দায় আছি। নার্সরা বলেছেন সিট খালি হলে ওয়ার্ডে দেবে।

মেডিকেল অফিসার শিশু বিশেষজ্ঞ ডাঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, আবহাওয়ায় হঠাৎ করে গরম পড়েছে। আবহাওয়ার এই পরিবর্তন মানবদেহে প্রভাব ফেলে। এতে নানা রোগে আক্রান্ত হচ্ছেন মানুষ। বিশেষ করে এসময়ে শিশুরা আক্রন্ত হচ্ছে বেশী। শিশুরা জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, পক্স, চুলকানির মতো বিভিন্ন রোগে আক্রন্ত হচ্ছে ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক বলেন, হঠাৎ করে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় জ্বর, সর্দি, ডায়রিয়ায়, নিউমোনিয়সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। গরমের এ সময়টাতে তরল খাবার ও প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। খাদ্য তালিকায় থাকা চাই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ‘সি’ জাতীয় খাবার ও রসালো ফল। তিনি আরও বলেন, যেসব শিশু মায়ের দুধ খায় তাদের বার বার বুকের দুধ খাওয়াতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোন প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

শেয়ার করুন

গরমে মুরাদনগর হাসপাতালে বাড়ছে শিশু রোগী

তারিখ : ০৩:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪