০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

  • তারিখ : ১২:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
  • / 290

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে রুবেল আহমদ (৩২) নামের ট্রাফিক পুলিশের এক সদস্য মারা গেছেন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভোরে পৌর শহরের ২ নম্বর পুল এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। নিহত রুবেল জেলা ট্রাফিক পুলিশ অফিসে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিলেটের জৈন্তাপুরের আসামপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানান, রুবেল মিয়াসহ কয়েকজন শহরের ২ নম্বর পুল এলাকায় সিরাজ উদ্দিন খান নামের এক ব্যক্তির একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন। ভোরে স্থানীয় বাসিন্দারা হঠাৎ ওই ঘরে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তালাবদ্ধ ঘর থেকে আগুনে ঝলসে যাওয়া কনস্টেবল রুবেল মিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অপর একজন জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে গভীর রাত পর্যন্ত বিশ্বকাপ ফুটবল খেলা দেখে তিনি ঘুমিয়ে ছিলেন।

শেয়ার করুন

ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

তারিখ : ১২:৫৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২