০১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

পটুয়াখালীর কলেজে নিম্নমানের এক বেঞ্চের দাম সাড়ে ১১ হাজার টাকা!

  • তারিখ : ১১:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
  • / 993

পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীতে কলেজের শিক্ষা উপকরণ ক্রয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক।

পটুয়াখালীর ‘ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ’র আইসিটি বিভাগের জন্য অত্যন্ত নিম্নমানের বেঞ্চ সরবরাহ করে বিপুল টাকা আত্মসাতের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, পটুয়াখালীর সহকারী পরিচালক মোজাম্মিল হোসেনের নেতৃত্বে বুধবার এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের ফিডকো ফার্নিচার কমপ্লেক্স থেকে ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন প্রকল্পের’ অধীন ৫৪টি হাই-লো বেঞ্চ পাঠানো হয়েছে। যার মূল্য ৬ লাখ ২৪ হাজার ৬১৮ টাকা, অর্থাৎ প্রতিটি বেঞ্চের গড় মূল্য ১১ হাজার ৫৬৭ টাকা। কিন্তু দুদক টিমের প্রাথমিক পর্যালোচনায় অত্যন্ত নিম্নমানের (বিভিন্ন স্থানে ফাটা, ঘুণে ধরা) বেঞ্চ সরবরাহ করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ হয়েছে মর্মে প্রতীয়মান হয়।

তারা অভিযানকালে আরো জানতে পারেন, প্রকল্পের অধীন দেশের ১১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ ও অন্যান্য শিক্ষা উপকরণ সরবরাহ করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করবে বলেও তাদের পক্ষ থেকে জানানো হয়।

দেশ রূপান্তর

শেয়ার করুন

পটুয়াখালীর কলেজে নিম্নমানের এক বেঞ্চের দাম সাড়ে ১১ হাজার টাকা!

তারিখ : ১১:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯