০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

বাস শ্রমিকদের কল্যাণে আবারো কাজ করতে চান কার্যকরি সভাপতি প্রার্থী আজাদ হোসেন

  • তারিখ : ১০:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • / 521

স্টাফ রিপোর্টার।।
আগামি ২৬ জুন ২০২২ রবিবার কুমিল্লা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং- চট্ট- ২০২৬) এর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কার্যকরি সভাপতি হিসেবে (সিলিং ফ্যান) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন শ্রমিক বান্ধব নেতা মোঃ আজাদ হোসেন। বৃহস্পতিবার বিকালে বিপুল সংখ্যক সমর্থক নিয়ে পদুয়ার বাজার বিশ্বরোড ও জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সিলিং ফ্যান প্রতীকের পক্ষে ব্যাপক প্রচারণা চালায় আজাদ হোসেন।
এ সময় আজাদ হোসেন এর (সিলিং ফ্যান) প্রতীকের পক্ষে সমর্থন জানিয়ে প্রচারণায় অংশ নেন জেলা বাস মালিক গ্রুপ সদস্য ও মহানগর যুবলীগ নেতা দুলাল হোসেন অপু, আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম আবাদ, যুবলীগ নেতা জাফর হোসেন শিপন, হানিফ মিয়া দুলাল,নাঈম মেম্বার প্রমুখ।

এদিকে কুমিল্লা জেলা বাস-মিনিবাস শ্রমিকদের কল্যানে ও শ্রমিক ইউনিয়নের উন্নয়ন এবং পরিবর্তনের জন্যে কাজ করবেন বলে জানান কুমিল্লা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন
নির্বাচনের কার্যকরি সভাপতি প্রার্থী মোঃ আজাদ হোসেন। তিনি জানান, কর্মহীন-পঙ্গু ও সুবিধা বঞ্চিত শ্রমিকদের পাশে থাকবো। তাদের জীবনমান উন্নয়নে কাজ করবো।
পূর্বে শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি থাকাকালীন শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার নিয়ে কাজ করেছি। তিনি বলেন, আমার কোন চাওয়া পাওয়া নেই, সুবিধা বঞ্চিত শ্রমিকদের জন্য কাজ করাই আমার একমাত্র লক্ষ্য। আগামি ২৬ জুন নির্বাচনে তিনি কুমিল্লা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সকল শ্রমিকদের কাছে সিলিং ফ্যান প্রতীকে ভোট ও দোয়া চেয়েছেন  আজাদ হোসেন।

শেয়ার করুন

বাস শ্রমিকদের কল্যাণে আবারো কাজ করতে চান কার্যকরি সভাপতি প্রার্থী আজাদ হোসেন

তারিখ : ১০:৪৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২