০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

শ্রমিক লীগের সভাপতি মন্টু, সাধারণ সম্পাদক খসরু

  • তারিখ : ০৫:৪৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯
  • / 1011

অনলাইন ডেস্ক :
শ্রমিক লীগের সম্মেলনে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফজলুল হক মন্টু। সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে আজম খসরুকে। সংগঠনটি কার্যকরী সভাপতির নতুন দায়িত্ব দেয়া হয়েছে আবুল কালাম আজাদকে।

এর আগে, শনিবার সকাল থেকে শুরু হয় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ১২-তম জাতীয় সম্মেলন। শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন উড়িয়ে সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলন উপলক্ষ্যে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সম্মেলন মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ ছাড়াও আশপাশের সড়কগুলোকে বর্ণাঢ্য সাজে সাজিয়ে তোলা হয়। সম্মেলনে কেন্দ্রীয় কমিটিসহ সারা দেশে সংগঠনটির ৭৮টি সাংগঠনিক জেলা থেকে ৮ হাজার কাউন্সিলর ও সমসংখ্যক ডেলিগেটস যোগ দিয়েছেন।

১৯৬৯ সালের ১২ অক্টোবর প্রতিষ্ঠা পায় জাতীয় শ্রমিক লীগ। সর্বশেষ ২০১২ সালের ১৯ জুলাই শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলন হয়। তখন জাতীয় শ্রমিক লীগের সভাপতির দায়িত্ব পান নারায়ণগঞ্জের শ্রমিক নেতা শুকুর মাহমুদ ও সাধারণ সম্পাদক হন জনতা ব্যাংক ট্রেড ইউনিয়নের নেতা সিরাজুল ইসলাম। দুই বছর মেয়াদি ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে ৪ বছর আগে।

শেয়ার করুন

শ্রমিক লীগের সভাপতি মন্টু, সাধারণ সম্পাদক খসরু

তারিখ : ০৫:৪৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০১৯