০১:২৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের ৩৪ প্রার্থীর জীবন বৃত্তান্ত জমা

  • তারিখ : ০৭:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯
  • / 1708

মাজহারুল ইসলাম বাপ্পি :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ নভেম্বর উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে পুরো উপজেলা জুড়ে ছাত্রলীগ নেতা কর্মীদের মাঝে প্রতিযোগিতা ও আনন্দের জোয়াড় বইছে। ৬ নভেম্বর বুধবার ছিল সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ প্রার্থীদের জীবন বৃত্তান্ত জমা দেয়ার শেষ তারিখ। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগ নেতা কর্মীরা তাদের সমর্থকদের নিয়ে উপজেলায় এসে প্রার্থীরা স্ব-স্ব পদের জীবন বৃত্তান্ত জমা দেয়।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কামাল হোসেন জানান,সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে ১০ জন,সাধারণ সম্পাদক পদে ১১জন ও সাংগঠনিক সম্পাদক পদে ১৩ জনসহ মোট ৩৪ প্রার্থী তাদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীদের নিয়েই সম্মেলনের মাধ্যমে কমিটি ঘোষনা করা হবে।

শেয়ার করুন

সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের ৩৪ প্রার্থীর জীবন বৃত্তান্ত জমা

তারিখ : ০৭:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০১৯