০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই হবে দ্বিমুখী

  • তারিখ : ১১:২০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / 586

মাজহারুল ইসলাম বাপ্পি :

কুমিল্লার লালমাই  উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১৬ মার্চ। শেষ মুহূর্তে প্রার্থীদের প্রচার-প্রচারণা চলছে জমজমাটভাবে। সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার গ্রামে গঞ্জে চলছে বিরামহীন প্রচারণা। ব্যানার, পোস্টার, লিফলেট বিতরণ এবং মাইকিং এর মাধ্যমে প্রার্থীদের পক্ষে চলছে ভোট প্রার্থনা। চায়ের দোকান, পাড়া-মহল্লা, অফিস-আদালত ও পরিবারের সদস্যদের মাঝে চলছে প্রার্থীদের নিয়ে বিভিন্ন বিশ্লেষণ। প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ বাজার সহ গ্রামের অলিগলি। এ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের মাত্র দুই দিন বাকি থাকায় শেষ মুহূর্তের প্রচারে প্রার্থীরা ছুটে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীরা ঘরে ঘরে গিয়ে নিজের পরিচয় ও প্রতীক সম্বলিত লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে দোয়া প্রার্থনা ও ভোট চাচ্ছেন । এ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে পাঁচ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে ঘরোয়া বৈঠক, গণসংযোগ ও প্রচার-প্রচারণা করছেন পুরোদমে। প্রার্থীরা ভোটারদের মন ভোলানোর জন্য এলাকার নানা সমস্যার কথা তুলে ধরছেন এবং নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন সাধন ছাড়াও সুখে দুঃখে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী হলেও আওয়ামী লীগ মনোনীত ভিপি কামরুল হাসান শাহিন (নৌকা) ও  স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার (আনারস) এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ভোটাররা মনে করছেন। তবে স্বতন্ত্র প্রার্থী হারুন অর রশিদ মজুমদারকেও (কাপ পিরিচ) আঞ্চলিকতার হিসাবের মধ্যে রাখছেন ভোটাররা।

চেয়ারম্যান প্রার্থীরা হলেন মোহাম্মদ কামরুল হাসান শাহিন (নৌকা), আবদুল মমিন মজুমদার (আনারস), হারুন অর রশিদ মজুমদার (কাপ পিরিচ)।

ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদার (চশমা), আবদুল মোতালেব (তালা), মোস্তফা কামাল (টিয়া পাখি), কাজী কামরুল হাসান ভুট্রু ও ফজলুর রহমান  মিন্টু।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহমুদা আক্তার (ফুটবল), নাজমা আক্তার (পদ্ম ফুল), মধুছন্দা বনিক (কলস) ও পারুল (বৈদ্যুতিক পাখা)। লালমাই

উপজেলা নির্বাচন অফিসার সৈয়দা সাদিকা সুলতানা জানান, লালমাই উপজেলায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ১ লাখ ৫৭ হাজার ২’শ ১৭ জন। পুরুষ ভোটার ৭৯ হাজার ৫’শ ৭৪জন ও মহিলা ভোটার ৭৭ হাজার ৬’শ ৪৩ জন।  উপজেলার এসব ভোটার ৫৭ টি ভোটকেন্দ্রে ইভিএম মেশিনের মাধ্যমে ভোট দেবেন।

শেয়ার করুন

কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই হবে দ্বিমুখী

তারিখ : ১১:২০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩