১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল কুমিল্লায় থানায় ঢুকে দা দিয়ে পুলিশের ওপর হামলা, যুবক গ্রেপ্তার ভারতীয় কূটনীতিকের সঙ্গে ‘গোপনে’ বৈঠক করেছেন জামায়াত আমির মুসলিম বিশ্বের স্মরণকালের বৃহৎ জানাজা

মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা

  • তারিখ : ১১:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 12

মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি’র প্রার্থীর এক প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের নহল চৌমুনী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব হাসান খান এ জরিমানা আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্দিষ্ট সময়ের আগে মাইকিং করায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫-এর ১৭ ধারার সুস্পষ্ট লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থীর প্রতিনিধি ইব্রাহিম নামের এক ব্যক্তিকে এই অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাকিব হাসান খান বলেন, “নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে মুরাদনগর উপজেলাজুড়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা

তারিখ : ১১:২০:৩১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬