১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

কুমিল্লায় বাস চাপায় কৃষক নিহত, আহত ৪

  • তারিখ : ১২:১৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
  • / 651

মো. জাকির হোসেন :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার পরিহলপাড়া এলাকায় বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিক্সায় থাকা মহর আলী (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৪ জন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জেলার বরুড়া উপজেলার আগানগর গ্রামের মৃত রহম আলীর ছেলে মহর আলী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় তাঁর জমিতে উৎপাদি লতি নিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সা যোগে বুড়িচং উপজেলার নিমসার বাজারে আসছিলো। অটোরিক্সাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার পরিহলপাড়া চেয়ারম্যান বাড়ী এলাকায় পৌঁছালে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৮৩২) অটোরিক্সাটিকে পিছন থেকে চাপা দেয়। এতে অটোরিক্সাটি ধুমরে-মুচরে যায়। অটোরিক্সাতে থাকা চালক ও চার যাত্রীকে কাবিলা ইস্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মহর আলীকে মৃত ঘোষনা করেন। গুরুতর আহত আরো ২ জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার এস আই শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনা কবলিত বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় বাস চাপায় কৃষক নিহত, আহত ৪

তারিখ : ১২:১৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০