০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

কুমিল্লায় মাদক ব্যবসায়ী ফেন্সি কামাল গ্রেফতার

  • তারিখ : ০৬:৪৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • / 596

কুমিল্লার বুড়িচংয়ে এক যুবদল নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর একটি দল। গতকাল ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের জগৎপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ওসি আজিজুল হক। গ্রেপ্তারকৃত কামাল হোসেন সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি স্থানীয়ভাবে ফেন্সি কামাল নামে পরিচিত। তার সঙ্গে গ্রেপ্তার হয়েছেন- দেলোয়ার হোসেন ও অপরজন সারদুল ইসলাম। এ সময় ২১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জানা গেছে, কামালের বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। ওসি জানান, ভোরে ২১০ পিস ইয়াবা টেবলেটসহ দু’জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে জিজ্ঞাসাবাদে তারা বলে, পাশে থাকা কামাল হোসেন নামের একজনের কাছ থেকে মাদক নিয়েছেন। পরে যৌথবাহিনী তাকেও গ্রেপ্তার করে। আইনি প্রক্রিয়া শেষে বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

কুমিল্লায় মাদক ব্যবসায়ী ফেন্সি কামাল গ্রেফতার

তারিখ : ০৬:৪৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪