০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লায় বিদেশী মদসহ সিএনজি অটোরিকশা জব্দ

  • তারিখ : ০৮:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২
  • / 623

অনলাইন ডেস্ক:

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক থেকে বিদেশী মদসহ নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশা জব্দ করেছে লাকসাম থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়ার নির্দেশনায় উপ-পরিদর্শক (এস.আই) আবু নাছের ফোর্স নিয়ে শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে সড়কের লাকসাম বাইপাস এলাকায় অভিযান চালান।

এ সময় সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৬ কার্টুন মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ভারতীয় এসব মাদকের মধ্যে রয়েছে, ৯ বোতল অফিসার চয়েজ প্রেস্টিজ হুইস্কি (৭৫০ এমএল), ৩৭ বোতল অফিসার চয়েজ প্রেস্টিজ হুইস্কি (১৮০ এমএল), ২১ বোতল হোয়াইট মিসহিফ আল্ট্রা পিওর ভডকা (৩৭৫ এমএল)। উদ্ধারকৃত মদের বাজার মূল্য ৮৬ হাজার ৫শ’ টাকা।

এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গা-ঢাকা দেয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) মোঃ মুহিতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

শেয়ার করুন

কুমিল্লায় বিদেশী মদসহ সিএনজি অটোরিকশা জব্দ

তারিখ : ০৮:৫৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জানুয়ারী ২০২২