০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ স্থগিত

  • তারিখ : ০৩:২০:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
  • / 939

করোনাভাইরাস বিস্তার রোধে জনপ্রশাসন মন্ত্রণালয় ও তার অধীনে থাকা সব দফতরের কর্মকর্তা-কর্মচারীর সব ধরনের প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে।

রোববার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন যুগান্তরকে এ কথা জানান। তিনি বলেন, আমাদের মন্ত্রণালয় ও অধীনস্থ সংস্থার এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী বর্তমানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণে আছেন।

করোনার কারণে আমরা তা স্থগিত করে যার যার কর্মস্থলে চলে যেতে বলেছি। তারা নিজ নিজ কাজের পাশাপাশি জনগণের সহযোগিতা করবেন এমন নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য করোনাভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ব্যবস্থা নিচ্ছে। কোনো কোনো প্রতিষ্ঠান লকডাউন করা হয়েছে। বেশ কিছু সরকারি প্রতিষ্ঠান তাদের কার্যক্রম সীমিত করেছে।

৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ পর্যন্ত ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন চারজন।

”যুগান্তর”

শেয়ার করুন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ স্থগিত

তারিখ : ০৩:২০:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০