০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোর ওপর উঠে গেলো এনা

  • তারিখ : ০১:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
  • / 695

নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর খিলক্ষেতে হোটেল লা মেরিডিয়ানের সামনে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস আইল্যান্ড ভেঙে পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে গেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় মহাখালী বাস টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া এনা পরিবহনের বাসটি উত্তরার দিক থেকে আসা মাইক্রোবাসের ওপরে উঠে যায়। বিষয়টি নিশ্চিত করেন ট্রাফিক বিমানবন্দর জোনের সহকারী কমিশনার (এসি) সাইফুল মালিক।

তিনি বলেন, সকাল ৯টার দিকে এনা পরিবহনের একটি বাস মহাখালী বাস টার্মিনাল ছেড়ে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি উত্তরা থেকে আসছিল। হঠাৎ বাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙে মাইক্রোবাসের ওপর তুলে দেয়।

এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি জানিয়ে ট্রাফিকের এই কর্মকর্তা বলেন, কিছু মানুষ হয়তো আহত হয়েছেন, তবে ঘটনার সঙ্গে সঙ্গে তারা হাসপাতালে চলে গেছেন। আমরা এসে তাদের পাইনি।

শেয়ার করুন

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোর ওপর উঠে গেলো এনা

তারিখ : ০১:২৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১