০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

প্রাণঘাতী করোনার বিস্তার রোধে সৌদিতে কারফিউ জারি করলেন বাদশাহ

  • তারিখ : ১১:৪৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
  • / 1142

সৌদি আরবে করোনাভাইরাস মোকাবেলায় আজ থেকে ২১ দিনের জন্য সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্যকর হচ্ছে কারফিউ। স্থানীয় সময় রোববার, বাদশাহ সালমান এ বিষয়ক নির্দেশনা দেন।

কারফিউ চলাকালে নিজ সুরক্ষায় নাগরিকদের বাড়িতে অবস্থানের আদেশ দেয়া হয়েছে। সীমিত করা হয়েছে চলাচলও। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারফিউর বিষয়টি দেখাশোনা করবে।

অবশ্য, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি খাতের কর্মরতরা এই কারফিউ’র আওতামুক্ত। এছাড়া, নিরাপত্তা বাহিনীর সদস্য, চিকিৎসক ও গণমাধ্যমকর্মীরাও কড়াকড়ির মধ্যে পড়বেন না।

দেশটিতে এখন পর্যন্ত ৫১১ জনের শরীরে মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি। গেলো ২৪ ঘণ্টায় ১১৯ জন শনাক্ত হয়েছেন ভাইরাসটিতে; তবে নেই প্রাণহানি। বিস্তার ঠেকানোর জন্যেই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করলেন বাদশাহ।

শেয়ার করুন

প্রাণঘাতী করোনার বিস্তার রোধে সৌদিতে কারফিউ জারি করলেন বাদশাহ

তারিখ : ১১:৪৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০