০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হতে পারে

  • তারিখ : ০৭:৩২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১
  • / 1032

দেশব্যাপী আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হতে যাচ্ছে। এই লকডাউনে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচল বন্ধের পরিকল্পনা সরকারের।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এ মফিদুর রহমান আজ রবিবার গণমাধ্যমকে বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে লকডাউন সংক্রান্ত সরকারের নির্দেশনার ওপর।’

তিনি বলেন, ‘কঠোর লকডাউনের কারণে যান চলাচল বন্ধ থাকবে বলে যাত্রীদের বিমানবন্দরে পৌঁছাতে সমস্যা হবে। ফলে দেখা যাবে যাত্রীরা হয়তো তাদের নির্ধারিত ফ্লাইট ধরতে পারছেন না।’

এর আগে গত ৫ এপ্রিল থেকে দেশব্যাপী সাত দিনের বিধিনিষেধ (লকডাউন) আরোপ করে সরকার। এতে অভ্যন্তরীণ রুটে সব ফ্লাইট বন্ধ করে দেয় বেবিচক।

এ ছাড়া তিনি জানান, ১২ ও ১৩ এপ্রিল অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হবে কি না, সে বিষয়টি সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

বিডি প্রতিদিন

শেয়ার করুন

১৪ এপ্রিল থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হতে পারে

তারিখ : ০৭:৩২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ এপ্রিল ২০২১