০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

‘সবাই ভালো থাকিস’ লিখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

  • তারিখ : ০১:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩
  • / 664

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ভালো থাকিস সবাই’ পোস্ট দিয়ে শাহরিয়ার অনিক নামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আত্মহত্যা করেছেন। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় নিজ বাসায় এ ঘটনা ঘটে। অনিক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

অনিকের সহপাঠীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে নিজ রুমের দরজা বন্ধ করে ফেসবুকে পোস্ট করেন। তিনি লিখেন ‘ভালো থাকিস সবাই। এই দায়ভার কারো নয়, একান্ত আমার’। এর কিছু সময় পর পরিবারের সদস্যরা রুমে গিয়ে দেখেন তার দেহ ঝুলছে।

দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন এ বিষয়ে কিছুই জানে না পরিবার।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান বলেন, আত্মহত্যার বিষয়টি খুবই দুঃখজনক। কী কারণে এ পথ বেছে নিলো পরিষ্কার কিছুই জানা যায়নি।

শেয়ার করুন

‘সবাই ভালো থাকিস’ লিখে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা

তারিখ : ০১:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩