০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

ওষুধের গাড়িতে মিলল ১০০ কেজি গাঁজা, কুমিল্লার দুই মাদক ব্যবসায়ী আটক

  • তারিখ : ০১:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
  • / 890

একটি সাদা রঙের কাভার্ডভ্যানে লেখা—‘জরুরি ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত’। এই লেখা দেখে বোঝার উপায় নেই যে, গাড়িটিতে ওষুধ বাদে অন্যকিছু পরিবহন করা হচ্ছে। অথচ গাড়িটির পানির বোতল, টিস্যু বক্স ও ফাঁকা কার্টনের নিচে আড়াল করে ১০০ কেজি গাঁজার চালান যাচ্ছিল। এ সময় দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত ২টায় নওগাঁ জেলার সদর থানার বাইপাস মোড়ের পাকা রাস্তা থেকে তাদের আটক করে র‌্যাব-৫ এর একটি বিশেষ অভিযান পরিচালনাকারী দল।

আটকরা হলেন-মৃত মো. আব্দুল মান্নানের ছেলে মো. শাহজালাল (গাড়িচালক) ও মৃত মো. খুরশিদের ছেলে মো. আবুল বাশার। তারা কুমিল্লার মুরাদনগর থানার দিলারপুরের বাসিন্দা।

রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের র‌্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি কমান্ডার মেজর মো. আশরাফ ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কাভার্ডভ্যানটি কুমিল্লা থেকে নওগাঁ হয়ে বগুড়া শহরের দিকে যাচ্ছিল। খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে চেকপোস্ট স্থাপন করা হয়। পরে ‘জরুরি ওষুধ সরবরাহের কাজে ব্যবহৃত’ লেখা সম্বলিত সাদা রঙের কাভার্ডভ্যানটি এলে তা থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে ১০০ কেজি গাঁজা, ২১২ মাম পানির বোতল, ২৫০ প্যাকেট টিস্যু বক্স, ২৫টি ফাঁকা প্যাকেট ও নগদ চার হাজার টাকা জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরপূর্বক তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

শেয়ার করুন

ওষুধের গাড়িতে মিলল ১০০ কেজি গাঁজা, কুমিল্লার দুই মাদক ব্যবসায়ী আটক

তারিখ : ০১:০৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১