০৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল-যুক্তরাষ্ট্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত: ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অবহেলিত কুমিল্লাকে এগিয়ে নেওয়া সম্ভব — কৃষিমন্ত্রী মুরাদনগরে অষ্টম শ্রেণীর দুই কিশোরী অপহরণ: ২ যুবক কারাগারে মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’

কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, পুলিশ হেফাজতে কিশোর

  • তারিখ : ০৮:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 487

কুমিল্লার লালমাইয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৫ বছরের এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে লালমাই থানা পুলিশ ৯৯৯-এর কল পেয়ে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পূর্ব পেরুল গ্রাম থেকে অভিযুক্ত ওই কিশোরকে নিজেদের হেফাজতে নেয়।

এর আগে রবিবার (৫ অক্টোবর) দুপুর ২টায় ওই কিশোর প্রতিবেশী শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে।

ভুক্তভোগী শিশুটির বাবা কালের কণ্ঠকে বলেন, আমার মেয়েটি পেরুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ে। আর অভিযুক্ত ছেলেটি ফয়েজগঞ্জ সিনিয়র আলিম মাদরাসার ৮ম শ্রেণিতে পড়ে। 

রবিবার দুপুর ২টায় ছেলেটি আমার মেয়েকে চকলেটের প্রলোভন দেখিয়ে পেরুল গ্রামস্থ দুলালের পরিত্যক্ত ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। আমার মেয়ে ঘরে এসে বলার পর বিষয়টি জানাজানি হওয়ায় আজ বিকেলে গ্রামবাসী ছেলেটিকে আটক করে পুলিশে দেয়।

লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, চকলেটের প্রলোভন দেখিয়ে ৭ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজন কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ভিকটিমের বাবা মামলা করেছেন। আগামীকাল কিশোরকে আদালতে হাজির করা হবে। 

শেয়ার করুন

কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, পুলিশ হেফাজতে কিশোর

তারিখ : ০৮:০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫