১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

  • তারিখ : ০৯:৩৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • / 1590

ছাত্রলীগ নেতা সাকিব

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুমিল্লায় ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম সাকিবকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। সোমবার ( ৫ জানুয়ারি ) বিকালে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মাজহারুল ইসলাম সাকিব কুমিল্লা মহানগরীর ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এবং দয়াপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের এস আই মাহাবুব সঙ্গীয় ফোর্স নিয়ে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামী ২৫ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম সাকিবকে গ্রেফতার করে। গ্রেফতার মাজহারুল ইসলাম সাকিবকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

তারিখ : ০৯:৩৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬