১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ‘দুর্নীতিবিরোধী’ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন

কুমিল্লায় ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন

  • তারিখ : ০৪:০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২
  • / 599

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় ধর্ষণের পর হত্যার দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কুমিল্লা নগরীর বারপাড়া কৃষ্ণপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. রাসেল ও একই এলাকার হিরণ মিয়ার ছেলে আরিফ হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি কুমিল্লা নগরীর বারপাড়া মধ্যম কবরস্থান থেকে জেলার মুরাদনগরের এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনার তদন্ত শুরু করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। তদন্তের শেষ পর্যায়ে রাসেল ও আরিফকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তিতে জানা যায়, ওই নারীকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে কুমিল্লায় এনে ধর্ষণের পর পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করা হয়। বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন আদালত।

রায়ে রাসেল ও আরিফকে যাবজ্জীবন কারাদণ্ড, পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

শেয়ার করুন

কুমিল্লায় ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন

তারিখ : ০৪:০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২