০২:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

কুমিল্লায় বিএনপি-পুলিশের সংঘর্ষে আহত ২০

  • তারিখ : ০১:১৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • / 552

জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা নিহতের প্রতিবাদে কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির বিক্ষোভ মিছিলে নেতা-কর্মীদের পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

উপজেলার পৌর এলাকায় বুধবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, সকাল থেকে পৌর এলাকায় জড়ো হতে থাকেন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। পরে বিক্ষোভ মিছিল বের করার সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। কর্মসূচির অনুমতির বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের।

উপজেলা বিএনপির সভাপতি নজির আহমেদ ভুঁইয়া বলেন, ‘পুলিশ আমাদের অন্যায়ভাবে লাটিপেটা করেছে। তাদের সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে আমাদের ১৫ জন কর্মী আহত হয়।’

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সাদেক হোসেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ অবস্থান নেই। বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত হয়ে বিক্ষোভের নামে নৈরাজ্য সৃষ্টি করে। পুলিশ তাদের বাধা দেয়।’

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ মুহূর্তে সঠিক সংখ্যা বলতে পারব না। ৫ জনের বেশি হবে। আমি আহত সদস্যদের সেবা নিশ্চিতে ব্যস্ত আছি।

শেয়ার করুন

কুমিল্লায় বিএনপি-পুলিশের সংঘর্ষে আহত ২০

তারিখ : ০১:১৪:০৯ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২